শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিগত ১০ বছর আনোয়ারাকে মডেল উপজেলায় রূপান্তর করেছি : তৌহিদুল হক চৌধুরী 

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গত দু’বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম) ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন (তালা)র সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টায় উপজেলার চায়না ইকোনমিক জোন সড়কে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান চৌধুরী মঞ্জু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, সদস্য আব্দুল হালিম, জাহেদুল ইসলাম, চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্, আমিন শরীফ, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, মাষ্টার মোঃ ইদ্রীস। দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম ওসমান গণি রাসেল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈয়দ,উপজেলা যুব লীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে মোহাম্মদ শফি, দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদকদের মধ্যে, মাঈনুদ্দিন গফুর খোকন, আব্দুল আজিজ, সেলিম, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, আনোয়ারার মানুষের অভিভাবক আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবার। তার সুযোগ্য সন্তান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার পরামর্শে বিগত ১০ বছর আনোয়ারা উপজেলাকে আমি মডেল উপজেলায় রূপান্তর করেছি। আমি মানুষের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে গেছি। মানুষের হক নষ্ট করি নাই। মানুষের জন্য যে দায়িত্ব ছিল তা আমি শতভাগ উজাড় করে দিয়েছি। যার প্রতিদান হিসেবে বাবু পরিবার আমার উপর আস্থা রেখেছে। যার প্রতিদান আজকের হাজার হাজার মানুষের ভালোবাসা। আমি নিজে

অন্যায় করি নাই অন্যায়কে প্রশ্রয় দিই নাই কোন সময়। আগামী ২৯ তারিখ আমাকে নির্বাচিত করতে বাবু পরিবার ইজ্জত রক্ষায় দোয়াত কলম প্রতীকে আমি আপনাদের ভোট প্রার্থনা করছি। আমি আজ এই বিশাল জনসভায় আপনার কথা দিচ্ছি বিগত ১০ বছরের মত আমি আপনাদের সেবক হিসেবে থাকব। বিগতর ১০ বছরের মত আনোয়ারাবাসীর জন্য বরাবরের মত আমার দোয়ার সবার জন্য খোলা থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...