শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদের নির্বাচন

আনোয়ারায় পারভীনের বিরুদ্ধে মরিয়ম বেগমের গাড়ি ভাংচুরের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগমের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে আরেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার তৈলারদ্বীপ (পারভীন আক্তার)’র এলাকায় প্রচারণা চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

এঘটনায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মরিয়ম বেগম।

অভিযোগ পত্রে মরিয়ম বেগম জানান, আমার গাড়ি তৈলারদ্বীপ এলাকায় গেলে প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের পোস্টার লাগানো দুটো সিএনজি টেক্সী আমার প্রচারণার গাড়িকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর গাড়ি রেখে আমি একটা এলাকায় প্রচারণায় গেলে ৭/৮ জন ছেলে লোহার রড দিয়ে আমার গাড়ীর গ্লাসসহ বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে পেলে৷ ইতিপূর্বে পারভীন হাবিব নিজেই আমার লোককে পোস্টার লাগাতে গেলে বাঁধা দেয় এবং ২৯ তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেয়।

বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভীন আক্তার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। আমার প্রতি মানুষের ঝুঁক দেখে ইর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব রটাচ্ছে।

অভিযোগের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মরিয়ম বেগমের একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...