শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফটিকছড়ির নতুন উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। ১৭ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

নির্বাচনে নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট। এ উপজেলায় মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়।

২১ মে মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফলাফল ঘোষণাসহ এসব তথ্য জানান।

এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ (ইরান)। তাতেই বাধে দলের মাঝে বিপত্তি , গ্রুপ ভিত্তিক ২জনের জন্য কাজ করেন দলীয় নেতারা আলাদা আলাদা ভাবে।

শেষ পর্যন্ত লড়াই করলেন এবং ইরানকে হারিয়ে জয় তুলে নিলেন নাজিম জয়ের ব্যাপারে জানতে চাইলে নাজিমুদ্দিন মুহুরী বলেন, ‘জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে ফটিকছড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৪২ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন। মোয় ১ হাজার ২টি বুথ রয়েছে। সর্বমোট ভোট সংগ্রহ হয়েছে

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আহত বা কেউ গ্রেফতার নেই। কয়েকজনকে ছোট কিছু কারণে আটকের পর মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলেও জানান ইউএনও। এবার ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ১৪২ টি ভোটকেন্দ্র ১ হাজার ২টি বুথে ভোট গ্রহণ করা হয়।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুরো উপজেলায় পুলিশ সদস্য ছিল ৭৬৯ জন, আনসার সদস্য ছিল ২ হাজার ৩৬ জন, র‌্যাব সদস্য ছিলো ২০ জন, বিজিবি ছিলো ১১০ জন এবং ব্যাটেলিয়ন আনসার ১০জন। প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলো ১৭-১৮ জন করে। প্রিজাইডিং অফিসার মোট ১৪২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১ হাজার ২জন এবং পোলিং অফিসার ছিলো ২ হাজার ৪ জন। ১৪২ টি কেন্দ্রই ছিল প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে ৩২ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড.সালামত উল্লাহ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কৌরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মো: নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছে ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী শারমীন আক্তার নুপুর ৫৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...