রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি শিল্প এলাকা হতে ৮ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(২১ মে) সকালে উদ্ধার করা হয় এবং এদিন দুপুরে কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। সাপটি ৮ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১০ কেজী বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী।
অবমুক্তকালে এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
