সোমবার, ৩ আগস্ট ২০২৬

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট আজ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি উপজেলায় হবে কাগজের ব্যালটে।

সোমবার ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। এদিন ৬৮৫টি কেন্দ্রে ব্যালট পৌঁছেছে। বাকি ১২ হাজার ৩৩১ কেন্দ্রে আজ সকালে ব্যালট পৌঁছাবে। নির্বাচনসংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে যান চলাচলে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৬টি উপজেলায় বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। বিগত বছরগুলোর নির্বাচনের চেয়ে এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য থাকছেন। এসব প্রস্তুতির পরও ভোটার উপস্থিতির হার নিয়ে চিন্তায় ইসি। রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে যেতে মাইকিং করা হবে বলে জানিয়েছেন। সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোটের হার বেশি হলে আমরা খুশি হব। কিন্তু ভোটার উপস্থিতি বেশি না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন করছে ইসি। ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপে ৩৬.১০ শতাংশ ভোট পড়ে। আগের উপজেলা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি কম। ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রোববার ভোটার বাড়াতে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। বরগুনায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। যাতে ভোটাররা কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে চলে যেতে পারে। তিনি আরও বলেন, নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে ভোট দিতে আসতে এলাকায় মাইকিং করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলবে। ভোটাররা কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরবে, এটাই আমাদের প্রত্যাশা।

২ এপ্রিল দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তবে আজ ভোটগ্রহণ হচ্ছে ১৫৬টিতে। রাউজান ও কুমিল্লা আদর্শ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। রুমা ও মৌলভীবাজার উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার ভোট এ ধাপে থাকলেও তা পিছিয়ে চতুর্থ ধাপে গেছে। একই জেলার মুলাদী ও হিজলা উপজেলার ভোট চতুর্থ ধাপ থেকে এ ধাপে এসেছে।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫২৮ জন। এ নির্বাচনে ভোটার ৩ কোটি ৫২ লাখ। ভোটারদের মধ্যে ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার পুরুষ এবং ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যানসহ ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব পদ বাদে বাকিগুলোয় আজ ভোটগ্রহণ হবে। নির্বাচনে নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন লাখ সদস্য। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার আনসার, ৮৯ হাজার ৮৬৩ জন পুলিশ, ২ হাজার ৭৬৮ জন র‌্যাব এবং ৪৫৮ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। স্বাভাবিক এলাকার ভোটকেন্দ্রের পাহারায় ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন সদস্য মোতায়েন থাকবেন।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোটের হার বেশি হলে আমরা খুশি। কিন্তু না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মো. আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের দিন সকালে বৃষ্টি ছিল। ধান কাটার মৌসুম ছিল। একটি বড় দল নির্বাচনে অংশ নেয়নি। এ তিন কারণের বাইরেও ভোটার উপস্থিতি কম হওয়ার আরও কারণ থাকতে পারে। এসব কারণে ভোটার উপস্থিতি কম। তিনি বলেন, ভোট পড়ার হার কম হওয়ার জন্য দায়ী কমিশনও না, অন্য কেউও না। কারণ, বিভিন্ন কারণে ভোটাররা ভোট দিতে চান না। ভোটের হার বাড়ানোর কোনো উদ্যোগ নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইসির কাজ না।

ফকিরহাটের ওসি ও ডিবি কর্মকর্তা প্রত্যাহার : সোমবার বাগেরহাটের ফকিরহাট থানার ওসি আশরাফুল আলম ও গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায়কে ভোট পর্যন্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছে ইসি। তাদেরকে খুলনা রেঞ্জে সংযুক্ত করে অন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজিকে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীকে ইসিতে তলব : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদকে তলব করেছে ইসি। তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ প্রার্থীকে। সোমবার সংশ্লিষ্ট প্রার্থীকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তাকে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হতে বলা হয়েছে। রিয়াজ উদ্দিন পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের ভাই। তৃতীয় ধাপে আগামী ২৯ মে এই উপজেলায় ভোট হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...