শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ঈদগাঁও উপজেলার ১ম নির্বাচন আজ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আজ  ২১ মে। এটি জেলার নবম উপজেলা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে তিনজন নির্বাচন থেকে তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নেয়ায় এখন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন,  ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব (টেলিফোন), সৌদি আরব মক্কা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম (মোটরসাইকেল), শ্রমিক নেতা সেলিম আকবর (আনারস), সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী (দোয়াত- কালাম)। অপর চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নূরুল কবির ( ঘোড়া) চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তালেবকে প্রকাশ্যে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চশমা প্রতীকের আহমদ করিম সিকদার (কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য), মাস্টার বোরহান উদ্দিন মাহমুদ (তালা) ও মোহাম্মদ আরিফ মিয়া (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন কাউসার জাহান জেসমিন (কলসি), রেহেনা আকতার (ফুটবল), শাহানা পারভিন লাকী (পদ্মফুল), মেহেনুর আকতার পাখি (প্রজাপতি) এবং হামিদা তাহের (হাঁস)।

উপজেলা নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ জানান, ঘোষিত তফসিল মতে আগামীকাল ২১ মে ইভিএমে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ কেন্দ্রে কেন্দ্রে ইভিএম মেশিন সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে।এ নির্বাচন উপলক্ষে ঈদগাঁও উপজেলায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ পেয়েছেন

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এলাকায় পথসভা, উঠান বৈঠক সহ মাইকিং ও অন্যান্য প্রচার কার্যক্রম ১৯ মে মধ্যরাতে শেষ করেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী ও টেলিফোন প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু তালেব জানান, নির্বাচিত হলে তিনি ঈদগাঁওকে মডেল উপজেলায় রূপান্তরের প্রচেষ্টা চালাবেন।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলম জানান, বহিরাগত নেতাদের ভোটে নয়, স্থানীয় ভোটারদের ভোটে তিনি নির্বাচিত হবেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ করিম সিকদার শতভাগ বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...