শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাকলিয়ায় কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত 

চট্টগ্রাম নিউজ ডটকম:

কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।২০ মে সোমবার নগরীর বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে প্রায় ৫০০ ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার অভিযানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম আজম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সারা জয়ীমা শওকত, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, চসিক’র বাকলিয়া ১৭, ১৮ ও ১৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়া, দোলন রোজারিও ও সিইএসপি এসিষ্টেন্ট পায়েল খ্রীষ্টিনা দাস প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম আজম বলেন, মেয়েদের ঋতুচক্র লজ্জা বা সংকোচের বিষয় নয়, বরং এটি সুস্থ্য ও স্বাভাবিক জীবনের অংশ। তিনি কিশোরী স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযানে ওয়ার্ল্ড ভিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে বিনামূল্যে সেনিটারী প্যাড বিতরণ করা হয়। শেষে কিশোরীদের জন্য সচেতনতা মূলক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...