বুধবার, ৬ মে ২০২৬

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে ফটিকছড়ি- হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ভোট কাল

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ২১ মে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় উপজেলায় ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন। রাউজানে তিন পদের প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

রাঙ্গুনিয়ায় উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনাভোটে জয়ী হওয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক চট্টগ্রাম নিউজকে বলেন, ‘মধ্যরাতেই (গতকাল ১৯ মে ) প্রচারণা শেষ হয়েছে। আজ থেকে সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।’

তিন উপজেলায় ভোটার ১১ লক্ষ ২০ হাজার ৭৩৪জন। ৩৪৩ ভোটকেন্দ্রের দুই হাজার ৯৯৬ কক্ষে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণে ৯ হাজার ৬৭৪জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও তিন উপজেলায় তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। হাটহাজারীতে উপজেলা চেয়ারম্যান পদে ইউনুস গনি চৌধুরী (আনারস), এসএম রাশেদুল আলম মোটর সাইকেল), মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার নাথ (তালা), এমএ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), মো. আশরাফ উদ্দিন (জীবন) (টিউবওয়েল), মো. নুরুল আবছার (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), মোক্তার বেগম (কলস), মোছা. শারমীন আকতার (হাঁস), সাজেদা বেগম (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ নাজিম উদ্দিন (মোটর সাইকেল), মু. বখতেয়ার সাঈদ (আনারস), ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (বই), মুহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল), মো. নাজিম উদ্দিন ছিদ্দিকী (চশমা), সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার (প্রজাপতি), শারমীন আক্তার (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান ওমর ফারুক (তালা), শেখর বিশ্বাস (উড়োজাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে উপজেলা চেয়ারম্যান পদে আবুল কাশেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম বিনাভোটে জয়ী হয়েছেন। রাউজানে উপজেলা চেয়ারম্যান পদে একেএম এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...