মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ৬২ দোকানের বাঁধা পিডিবি’র ১ খুঁটি!

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার পুরাতন ব্রীজঘাটস্থ তিন তলা নুর মার্কেট ভবনে ৬২ দোকানের বাঁধা হয়ে দাঁড়িয়েছে এক বৈদ্যুতিক খুঁটি।

এ মার্কেটের জমিদার হাজী ফজল হক জানান, এ মার্কেটে ডাক্তারের চেম্বার, মিনি ক্লিনিক, মুদি গ্রোসারি, ওষুধ, মালাই মিষ্টাঙ্গন ও ওয়ালটন সিঙ্গারসহ ৬২টি দোকান রয়েছে।

কিন্তু এ মার্কটের চলাচলের একমাত্র রাস্তার মাঝখানে একটু বৈদ্যুতিক খুঁটি থাকায় দীর্ঘদিন যাবৎ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

গত বুধবার (১৫ মে) বিকেলে এ খুঁটি সরাতে মার্কেট মালিকের ছেলে নাছির আহমেদ চট্টগ্রাম দক্ষিণ বিদুৎ বিতরণ বিভাগের আগ্রাবাদস্থ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে এ আবেদন করেছেন।

আবদনে বলা হয়, মার্কেটের সামনে সিডিএ এর জায়গায় বাউন্ডারী ওয়াল তৈরি করায় মার্কেটের একমাত্র চলাচল রাস্তা ও মেইন রোডের সংযোগ স্থানের মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে। যার কারণে মার্কেটে চলাচল ও লোড আনলোডে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রিক্সা ও ভ্যানগাড়ী খুঁটির জন্য ভিতরে প্রবেশ করতে পারে না। মেইন রোডের গাড়ী পার্কিং করে লোড আনলোড করতে গেলে যানজট সৃষ্টি হয়। যদি খুঁট’টি ৪ ফুট পাশে সরানো হয় তাহলে সমস্যা সৃষ্টি হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জোনের পরিচালন ও সংরক্ষণ সার্কেল বিউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার মোহন্ত বলেন,’গতকাল এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক বিষয়টি কর্ণফুলীর মইজ্জ্যারটেক পিডিবি উপ-কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...