মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বেরিয়ে এলো গ্রেনেড

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মাটির নিচে পাওয়ার গেলো গ্রেনেড।

আজ বুধবার উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্য আজমনগর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর ধারনা এটি হয়তো এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। যা বিস্ফোরণ হলে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজম নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস মারা যাওয়ায় কবর খুঁড়তে গিয়ে লোকজন মাটির নিচে একটি গ্রেনেড সাদৃশ্য বস্তু দেখেন। এরপর তুলে কবরস্থানের একপাশে রেখে দেন। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে কৌতুহলের পাশাপাশি আতঙ্ক দেখা দিয়েছে।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, মঙ্গলবার আমার এলাকার মুক্তিযোদ্ধা ইলিয়াস সাহেব এর কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ্য একটি বস্তুর পাওয়া যায়। প্রথমে লোহা মনে করে একপাশে রেখে দেয়। পরে বস্তুটির উপরের মাটি পরিস্কার করলে গ্রেনেড আকৃতির মনে হয়েছে। আমরা কবরস্থানে পাশে রেখে দিয়েছে।

তিনি আরো জানান, আমার ধারণা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া কোনো কারণে হয়তোবা বিস্ফোরণ হয়নি,দীর্ঘ সময় মাটিচাপা থাকার কারণে উপরের আবরণের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি থানায় অবহিত করেছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে আজমনগর এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ডিবি পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের টিম আসলে এটি উদ্ধার করা হবে। তখন পরিস্কার হয়ে যাবে বস্তুটি সম্পর্কে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...