বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় সাংবাদিকদের সাথে তৌহিদুল হক চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আনোয়ারায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৭টায় আনোয়ারা কালা বিবি দিঘির মোড়ে তার নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, আমি মন্ত্রী এমপির প্রার্থী নই জনগণের প্রার্থী। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকবো। সুষ্ঠু ভোট হলে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আশা রাখি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা জনগণের পক্ষে কথা বলুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। ১০ বছর চেয়ারম্যান থাকাকালীন জনগণের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। জনসাধারণের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড করিনি আগামীতেও করব না। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হবে।

আমার দরজা জনগণের জন্য সব সময় খোলা ছিল ভবিষ্যতেও তা থাকবে। কারো কারো মন্ত্রী এমপি থাকলেও আমার কাছে আল্লাহ আছে জনগণ আছে। তিনি উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে দোয়াত কলম মার্কায় ভোট চান। মতবিনিময় সভায় তৌহিদুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রথমবারের মতো আনোয়ারায় বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আগামী ২৯শে মে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত দুইবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী নির্বাচিত হন। এবার মন্ত্রী এমপির সমর্থন ছাড়াই নির্বাচনী মাঠে লড়ছেন তৌহিদুল হক চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...