বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ফটিকছড়ি উপজেলা নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান – মেয়রকে শোকজ

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য রাখায় সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্ত ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (১৩ মে) বিকেলে এই কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

একইসঙ্গে তাদের দু’জনকে আগামী ১৪ মে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৯ এপ্রিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দিয়েছেন। বিষয়টি নির্বাচনী আচরণ বিধি ১৮ (ক) এর পরিপন্থী।

জানতে চাইলে এইচ এম আবু তৈয়ব বলেন, রাজনীতি ভোট একসুত্রে গাঁথা। ছোটকাল থেকে রাজনীতি করি।মানুষের কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হয়।

অন্যদিকে, গত ১১ মে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে পোস্ট দিয়েছেন। একই সাথে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় আচরণ বিধিমালা ৫ এর (ক) উপবিধি লংঘন করেছেন।

এ ব্যাপারে মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করেছি মাত্র। এতে বিধিলঙ্ঘন হয়েছে কিনা ভেবে দেখিনি।

উল্লেখ, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ফটিকছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী মোটর সাইকেল এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান আনারাস প্রতীকে নির্বাচনে লড়ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...