রবিবার, ২৬ জুলাই ২০২৬

 নাসিং দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

নানা আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা  এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে ) রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউট এ  আয়োজন করে।

দিবসটি উপলক্ষে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।

খ্রীস্টিয়ান হাসপাতালের সিনিয়র নার্সিং  সুপারভাইজার মিসেস নমিতা বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,  হাসপাতালের ক্লিনিক্যাল চীফ এবং সার্জারি কনসালটেন্ট ডা: বিলিয়ম এ সাংমা এবং  খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের স্টাফ নার্স মিন্টু নাথ।

বিকেল  ৪ টায় দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্বর হতে একটি বর্ণাঢ়্য র‍্যালি বের হয়। হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকা  পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা র‍্যালিতে অংশ নেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র‍্যাালির উদ্বোধন করেন। এসময় তিনি নার্সদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।

সবশেষে কেক কাটা এবং ছাত্র ছাত্রী ও স্টাফ নার্সদের অংশগ্রহণে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...