বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে এসএসসি থেকে  দাখিলে বেড়েছে পাসের হার 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

সারাদেশের মতো রাঙামাটি জেলার কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  উপজেলায় এই বছর এসএসসি  পরীক্ষায় পাশের হার ৭০.৬২% এবং দাখিলে পাসের হার ৯৭.৯০%। এই বছর কাপ্তাই উপজেলায় এসএসসি এবং দাখিলে  মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী। 

রবিবার বেলা ১২ টায়  কাপ্তাই  মাধ্যমিক শিক্ষা   অফিস হতে এই ফলাফল পাওয়া যায়।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান  , ২০২৪ সালের এসএসসি  পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে  মোট  ১০২৮  জন পরীক্ষার্থী অংশ নেন। তৎমধ্যে পাশ করেছে  ৭২৬  জন। এছাড়া মোট জিপিএ (৫) পেয়েছে ৫৭ জন শিক্ষার্থী। তৎমধ্যে বিগত বছরগুলোর মতো কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ৩৮ জন জিপিএ (৫) পেয়েছেন। এছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ১২ জন, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১ জন শিক্ষার্থী জিপিএ ( ৫) অর্জন করেছেন।

এদিকে কাপ্তাইয়ে দাখিল পরীক্ষায় ২ টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৩ জন পাস করেন।  পাসের হার ৯৭.৯০%। তৎমধ্যে চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। এই প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা হতে ৪ জন জিপিএ ( ৫)  পেয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির  ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরোও  ভালো করা দরকার ছিল।  শিক্ষকরা আরোও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...