শনিবার, ৯ মে ২০২৬

কাপ্তাইয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সভাপতি আটক

ঝুলন দত্ত, কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  উচ্হ্লা মারমাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ডংনালা এলাকা হতে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টা ১৫ মিনিটে প্রধান শিক্ষক এর কক্ষে এই ঘটনা ঘটে বলে জানান প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা।

তিনি মুঠোফোনে বৃহস্পতিবার রাত ৯ টায় এই প্রতিবেদককে জানান, ডংনালা উচ্চ বিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরী এমপিও ভুক্ত হওয়ায় এবং প্রথম বেতনের টাকা পেয়ে খুশীতে নিজের ইচ্ছায় স্কুলের  সকল শিক্ষকদের নিজ বেতনের টাকা থেকে এক বেলা মধ্যাহ্নভোজ করানোর জন্য ইচ্ছা পোষণ করেন।নিজের ইচ্ছা পূরণ করতে গত  বৃহস্পতিবার( ৯ মে) শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি রুমে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। উক্ত আয়োজনে এলাকার ২/৩ জন গণ্যমান্য ব্যক্তিকেও উক্ত পরিচ্ছন্নতা কর্মী দাওয়াত করেন। এসময় সকাল ১১ টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি উচাহ্লা মারমা আমার কক্ষে প্রবেশ করে জানতে চান এখানে পিকনিক হচ্ছে কেন এবং কেন সভাপতিকে দাওয়াত করা হয় নাই। এসময় আমি উনাকে বলি স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী এমপিও ভুক্ত হওয়ায় দুপুরে খাবারের আয়োজন করেন ঐ কর্মচারী। তিনি কাকে দাওয়াত দিয়েছেন সেই বিষয়ে আমাকে অবহিত করেন নাই।  একথা শুনার সাথে সাথে সভাপতি আমাকে থাপ্পড় মারে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং নানা ভাবে হুমকি প্রদান করেন। সেই সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য প্রতিবাদ করলে তাকেও শাসান তিনি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই বৃহস্পতিবার রাত ৯ টায় আমি চন্দ্রঘোনা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

এদিকে এদিন রাত ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত ইউপি সদস্য উচালা মারমা সাংবাদিক পরিচয় পাওয়ার পর পরে কথা বলবেন বলে কল কেটে দেন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, বৃহস্পতিবার রাত ৯ টায় স্কুলে প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অ়ভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য উচাহ্লা মারমাকে বৃহস্পতিবার রাত  ১০ টায় ডংনালা এলাকায়  আটক করে থানায় নিয়ে আসেন।

শুক্রবার বিবাদীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...