মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন: বিভাগীয় কমিশনার 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা, মেধা ও মননে চিরভাস্বর। শুধু সাহিত্যই নয়, প্রতিটি শাখায় ছিলো তাঁর পদচারণা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা লেখক হিসেবে বিশ্বে সমাদৃত ছিলেন না, তিনি আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন। শিশুদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ চিন্তা ছিলো। তিনি শিশুদের নিয়ে বেশি লেখালেখি করতেন। কবি রবীন্দ্রীনাথ অসংখ্য গান, কবিতা রচনা করেছেন।

আজ (৮ মে) বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা প্রশাসনর অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি জমিদার পরিবারের সন্তার হয়েও জমিদারের পক্ষে না থেকে প্রজাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি বলতেন, জমিদার ও প্রজাদের সম্পর্ক থাকবে মানবীয় সম্পর্ক। জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি সমাজের অসহায় গরীব মানুষকে স্বাবলম্বী করে তুলতে সমাজ সংস্কারক হিসেবে গরীব মানুষগুলোকে গ্রæপে বিভক্ত করে সমবায় সমিতি গঠন করেন। তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি ক্ষুদ্র্ঋন প্রথা চালু করে সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতে কাজ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা বলেন, কবিগুরু রবীন্দ্র নাথে এমন কোন বিষয় নেই যে বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর ভাবনা ছিল অসীম। কবিগুরু বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান রয়েছে। মানুষের মুক্তির দর্শনই ছিল তাঁর দর্শন। কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। প্রকৃতি ও মানবপ্রেমী কবি মানবকল্যাণে দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অইেশ জনহিতৈষী কাজ করেছিলেন। কবির আদর্শ-উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী জীবনদর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনাকে সমাজে প্রতিষ্ঠা ও রবীন্দ্র চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...