বুধবার, ৫ আগস্ট ২০২৬

পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠলো বুরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে প্যারিসে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। তাদের পক্ষে একমাত্র গোলটি করেন মাটস হুমেলস। আগের লেগে ঘরের মাঠে একই ব্যবধানে এমবাপ্পেদের হারায় ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে ২-০ গোলের ব্যবধানে ওয়েম্বলিতে ফাইনালে টিকেট কেটে নেয় জার্মান ক্লাবটি।

শেষবার ২০১৩ সালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল ডর্টমুন্ড। সেবার ফাইনালে বায়ার্নের কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি তাদের। এবার প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করা ডর্টমুন্ডের অপেক্ষা প্রতিপক্ষ কে হবে তা নিয়ে। আর ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের একমাত্র শিরোপাটি তারা জিতেছিল ১৯৯৭ সালে, মিউনিখের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আগামী ১ জুন ওয়েম্বলিতে বায়ার্ন অথবা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই গোলের প্রচেষ্টায় ডর্টমুন্ডের চেয়ে অনেক এগিয়ে ছিল পিএসজি। কিন্তু জালের দেখা পায়নি তারা। কখনও বল দিকভ্রষ্ট হয়েছে, আবার গোলরক্ষক গ্রেগর কোবেল বাধা হয়ে দাঁড়ান। দ্বিতীয়ার্ধে ক্রসবার হতাশায় ভাসিয়েছে তাদের। চারবার তাদের শট লাগে ক্রসবারে। অন্যদিকে ডর্টমুন্ড তিনটি পরিষ্কার সুযোগের একটি কাজে লাগিয়ে জয় আদায় করে নিয়েছে। ৫০ মিনিটে জুলিয়ান ব্র্যান্ডটের কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জাল কাঁপান ম্যাট হামেলস। তাতেই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

পিছিয়ে পড়ে গোলের জন্য জোর চেষ্টা চালায় পিএসজি। একের পর এক আক্রমণ করতে থাকেন এমবাপে-হাকিমিরা। ৬১ মিনিটে আরেকবার পোস্ট বাঁধা হয়ে দাড়ালে হতাশা বাড়ে পিএসজি শিবিরে। বক্সের বাইরে থেকে নুনো মেন্দেসের জোরাল শট সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়।

তার আগে প্রথমার্ধের ৩৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আদেইয়েমির দারুণ প্রচেষ্টা বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন পিএসজি গোলোরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা। এর দুই মিনিট আগে এমবাপে পায়ের কাজ দেখিয়ে বক্সের ডানপ্রান্তে বল বাড়ান। উসমান দেম্বেলের শট কাছের পোস্টের বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গনসালো রামোস, নুনো মেন্দেস, ভিতিনহাকে হতাশ করে ক্রসবার। শেষ পর্যন্ত হামেলসের ওই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...