বুধবার, ৫ আগস্ট ২০২৬

জোয়ারের পানিতে ডুবে গেছে ফেরির পল্টুন, ভোগান্তি চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে

ঝুলন দত্ত, কাপ্তাই।

মঙ্গলবার (৭ মে) দুপুর দেড় টা। রাঙামাটির কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী দিয়ে বহে চলা কর্ণফুলির নদীর উত্তর পাড়ে ফেরি হতে নামার জন্য অপেক্ষা করছেন রাজশাহী নাটোর হতে আসা জুয়েল এবং সিন্ধু আবেদ। তাঁরা কার নিয়ে বান্দরবান জেলা হতে কাপ্তাই উপজেলার  রাইখালী হয়ে ফেরিতে উঠেছে ওপারে চন্দ্রঘোনা দিয়ে চট্টগ্রাম শহরে যাবার জন্য। এসময় কর্ণফুলি নদীতে জোয়ার থাকায় ফেরির পল্টুনে হাঁটু সমপরিমাণ পানি উঠায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তাঁদের বহনকারী কারটি ফেরিতে অপেক্ষা করতে থাকে। এছাড়াও  ফেরি হতে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে উঠার জন্য বেশ কয়েকটি যানবাহনকে  ফেরিতে অপেক্ষা করতে দেখা যায়। কিছু ভারি যানবাহন ঝুঁকি নিয়ে তীরে উঠতে পারলেও অনেক যানবাহনকে কখন ভাটা পড়বে তাঁর জন্য অপেক্ষা করতে হয়। একই দৃশ্য দেখা যায় নদীর উত্তর পাড়ে চন্দ্রঘোনা অংশে। এসময় ফেরিতে উঠতে না পারে সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। 

এ সময় ফেরিতে কথা হয় জুয়েল এবং সিন্দু আবেদ এর সাথে। তাঁরা বলেন, বান্দরবান হতে চট্টগ্রাম রওনা করার জন্য ফেরিতে উঠেছি। কিন্ত এপারে এসে জোয়ারের কারনে পল্টুনে পানি আসায় আর উঠতে পারছি না। আমাদের কার ফেরিতে আটকে আছে।

এসময় সরকারি প্রচার কাজে রাইখালীতে অংশ নিতে যাওয়া কাপ্তাই তথ্য অফিসের সরকারি যানবাহনটি ফেরিতে আটকে থাকে। এই গাড়ির চালক মো: হামিদ বলেন, সরকারি বিভিন্ন প্রচার কাজে আমাদেরকে প্রায় সময় এই ফেরি ব্যবহার করে রাইখালী, রাজস্থলী এবং বাঙ্গালহালিয়ায় যেতে হয়। কিন্তু কর্ণফুলি নদীতে জোয়ার আসলে ফেরির পল্টুনে পানি উঠে গেলে আমাদের ভাটা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

কথা হয় ট্রাক চালক আমজাদ হোসেন ও সালাউদ্দিন এবং সিএনজি চালক জাহাঙ্গীর আলম এর সাথে। তাঁরা সকলেই বলেন, প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। জোয়ার আসলে ফেরির পল্টুনে পানি উঠে, ফলে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়। যদি এই কর্ণফুলি নদীতে একটি স্থায়ী সেতু হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে।

ফেরির কর্মচারী মো: হাসান আহমেদ বলেন, জোয়ার আসলে দুই থেকে আড়াই ঘন্টা পল্টুনে পানি থাকে। তখন হালকা যানবাহন চলাচল করতে বেশ কষ্ট হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...