বুধবার, ৫ আগস্ট ২০২৬

টেকনাফে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে রাগিব শাহরিয়ার মুরাদ (২০) নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে।

সোমবার (৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নাজমুল হোসেন।

নিহত মুরাদ বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। সে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন বলেন, সম্পর্ক তারা দুই বন্ধু ছিলো। বিকেল চারটার দিকে বাহারছড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। একটা ছবি মুরাদের কাছে ছিলো। কী ছবি তা কেউ প্রকাশ করেনি। কিন্তু এটি নিয়েই কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য। আজকে এক পর্যায়ে দুইপক্ষ সমাধানের জন্য বসে। সেখানেই কথাকাটাকাটির মধ্যে তার বন্ধু রফিকুল্লাহ, আদিল তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুরাদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নাজমুল হোসেন বলেন, বিকেল ৫টার দিকে দু’জনকে আহত অবস্থায় আনা হয়। সন্ধ্যার পর আহত মুরাদের মৃত্যু হয়। আহত মামুন নামে একজন চিকিৎসাধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...