শনিবার, ৯ মে ২০২৬

চন্দনাইশ উপজেলা নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থিতা বাতিল ১

ইমতিয়াজ ফয়সাল, চন্দনাইশ।

চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকসহ মনোনয়নপত্র জমা করেছিলেন আওয়ামী লীগের চার নেতা।

রবিবার (৫ মে) যাচাই-বাছাই শেষে খেলাপি ঋণের তথ্য গোপন করায় তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন ভবনে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক

উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ, জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আমিরী)।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যাপক একরামুল হোসেন, রূপম দেব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী বলেন, আমি আপিল করবো। আপিলে প্রার্থিতা ফিরে পাবো এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান (রেনু) বলেন, ব্যাংকের খেলাপি ঋণের ব্যাপারে তথ্য গোপন করায় একজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আগামী ৬-৮ মে আপিলের সুযোগ রয়েছে। ৯-১১ মে আপিলের শুনানি হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...