বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে এবার নির্বাচনী প্রচারণায় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। 

৫ মে রবিবার দিন ব্যাপী আনারস প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের পক্ষে প্রচারণা চালান তিনি।

রবিবার বিকালে উপজেলা সদর বিবিরহাট বাজারে ছাত্রলীগের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে দাঁড়িয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করতে দেখা যায় হারুন কিসিঞ্জারকে।

এসময় উৎসুক জনতা হারুন কিসিঞ্জারকে এক নজর দেখতে রাস্তায় নেমে পড়লে কিছুক্ষণের জন্য আন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নির্বাচনী প্রচারণায় হঠাৎ ঢাকাই সিনেমার সাড়া জাগানো কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জিারকে দেখতে পেয়ে সাধারণ মানুুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে থাকলে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

জানতে চাইলে গাড়ি বহরে থাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বলেন বাস্তবতা হচ্ছে যুগের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচারণায় ভিন্নতা এসেছে। সেই আলোকে আনারসের প্রচারনায় জনপ্রিয় কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার যুক্ত হয়েছেন।

আগামীতে দেশ -বিদেশে পরিচিত শিল্পী, এমনকি নামকরা ক্রিকেটারকে আনারসের প্রচারণায় দেখা যাবে বলে ইঙ্গিত দেন ছাত্রলীগের এ নেতা।

উল্লেখ্য- বিগত এক বছর পূর্বে অনুষ্ঠিত ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও বর্তমান সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...