শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামে ৬ সাংস্কৃতিক সংগঠনের মে দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধের পাশাপাশি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মহান মে দিবস উপলক্ষে আলোড়ন ড্যান্স একাডেমী, উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ, চট্টগ্রাম থিয়েটার, বোধন আবৃত্তি পরিষদ, বিশ্বতান ও সৃজামী সংস্কৃতিক অঙ্গন এই ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা “মহান মে দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম”র আলোচনা সভায় বক্তারা এই দাবি করেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের আট কর্মঘণ্টা নিশ্চিত করা এবং ন্যায্য মজুরি দেয়ার পাশাপাশি যারা শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর ও সৃজামী সংস্কৃতিক অঙ্গনের বিচিত্রা চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের, চট্টগ্রামের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়, চট্টগ্রাম থিয়োটারের দলপ্রধান দীপক চৌধুরী, সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের সাধারণ সম্পাদক মনোজিত দাশ বর্মন কাঞ্চন, বোধন আবৃত্তি পরিষদের বিপ্লব শীল, বিশ্বতান এর উপদেষ্টা খোকন মালাকার ও আলোড়ন ড্যান্স একাডেমী’র দলপ্রধান পুজা মল্লিক।

মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার সকালে নগরীর শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেট চত্বরে “রক্তে ধোয়া মে তোমায় সেলাম” শিরোনামে আয়োজিত এ আয়োজনে সৃজামী সংস্কৃতিক অঙ্গন, উদীচী, চট্টগ্রাম জেলা সংসদ ও বিশ্বতানের শিল্পীরা গণসংগীত,বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রামের শিল্পীরা আবৃত্তি, আলোড়ন ড্যান্স একাডেমীর শিল্পীরা সমবেত নৃত্য এবং সবশেষে চট্টগ্রাম থিয়েটার মঞ্চস্থ করে আঞ্চলিক ভাষার নাটক “কালাচাঁন”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....