বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শ্রমজীবী মানুষের মাঝে আখের রস বিতরণ

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)’র উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি ও সাধারণ মানুষের মাঝে আখের রসের শরবত বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের আদালত সড়কস্থ সাংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে পানীয় বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা ও খাগড়াছড়ির সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। যার যার অবস্থান থেকে সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়িত সামাজিক দায়বদ্ধতা পালনে অনন্য উদাহরণ রেখে চলেছে।

কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন ও কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় সূচিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সা. সম্পাদক কানন আচারিয়া, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ ও মানিক পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী জানান, সারাদেশে বর্তমান সময়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বসাধারণ। দেশের বিভিন্ন জায়গার অতি তাপদাহে অনেকে মৃত্যুবরণ করেছে। আর যাঁরা শ্রমজীবি খেটে খাওয়া মানুষ, তাদের পেটের দায়ে রাস্তায় বের হতে হয়। তাঁদের শ্রমের বিনিময়ে আজকে উন্নত জীবন যাপন করছি আমরা। আজ তাই বিশ্ব শ্রম দিবস উপলক্ষে মেহনতি দরিদ্র মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এছাড়া জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই তীব্র তাপদাহে এই ধরনের একটি মহতী উদ্যোগ নেয়ায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য বক্তারা।

এতে ছয় শতাধিক মানুষের মাঝে এই আখের রস ও শরবত তুলে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...