বুধবার, ৫ আগস্ট ২০২৬

অতি বাম-অতি ডানরা মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া একটি গোষ্ঠী আর কিছু বুদ্ধিজীবী অনবরত দেশের বিরুদ্ধে গিবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে– তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে সব সময় ষড়যন্ত্র মোকাবিলা করেই চলতে হয়েছে। আওয়ামী লীগ দেশ ও মানুষের ওপর আস্থা রেখেই দেশ চালায়। জনগণের আস্থা-বিশ্বাসই আওয়ামী লীগের মূল শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য, কিছু রাজনৈতিক দেউলিয়া এবং বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করেন– এমন তথাকথিত বুদ্ধিজীবীরা অনবরত দেশের বিরুদ্ধে গিবত গাইছেন, অপপ্রচার চালাচ্ছেন। তাদের চোখে কিছুই ভালো লাগে না। বাংলাদেশ তো আর পেছাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়?

তিনি বলেন, ‘আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দেশের অতি বাম ও অতি ডান এখন এক হয়ে গেছে। এটা কীভাবে হলো, জানি না। এই দুই মেরু এক হওয়ার পর সারাক্ষণ শুনি, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কী আমাদের?’

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে। বিএনপি এমন একটি দল, যার কোনো মাথামুণ্ডু নেই। তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে, মানুষের তা ভুলে যাওয়া উচিত নয়।

তিনি বলেন, ভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয়! যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কেন বুঝছেন না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে। কেননা মানুষ বিশ্বাস করে, আওয়ামী লীগ তাদের উপকার করে।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকার নিয়ে সবক দেয়। মার্কিন পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে কী করত সেখানকার পুলিশ? ক’দিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কী জুলুমটাই না করল আমেরিকার পুলিশ! এটা তো মানবাধিকার লঙ্ঘন, এর জবাব কী?

প্রচণ্ড তাপদাহে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়ছে। পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পহেলা আষাঢ় থেকে বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে।

টানা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশ ও জাতির কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবে। পদ্মা সেতু উদ্বোধনের এক বছর না পেরোতেই টোল হিসেবে দেড় হাজার কোটি টাকা উপার্জন হয়েছে। এটাই তো প্রাপ্তি। বাংলাদেশ যে পারে, এটা তার প্রমাণ।

তিনি বলেন, করোনার মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। স্যাংশন-কাউন্টার স্যাংশন। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি। এসব সমস্যার কারণে শুধু আমরা নই, উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। তার পরও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি।

শেখ হাসিনা বলেন, তৃণমূল মানুষের দিকে লক্ষ্য রেখে আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি। অনেক জেলা-উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা দিয়েছি। অল্প কিছু বাকি আছে, সেগুলোও শিগগির হয়ে যাবে। দেশের কোনো মানুষ ঠিকানাহীন থাকবে না।

আওয়ামী লীগ সভাপতির সূচনা বক্তব্যের পর তাঁর সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠক হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা বৈঠকে যোগ দেন। বৈঠকে উপজেলা নির্বাচন ঘিরে দ্বন্দ্ব-কোন্দল নিরসনে দলীয় পদক্ষেপ ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও বৈঠকে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন দিবসে দলের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...