শনিবার, ৯ মে ২০২৬

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শিশু হৃদরোগ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) হাসপাতালের অডিটোরিয়ামে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে এ সভার আয়োজন হয়েছে। সভায় সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগ ও প্রতিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল, বাংলাদেশ, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কো-অর্ডিনেটর ডাঃ তাহেরা নাজরিন উপস্থিত ছিলেন। তিনি ২০২১ সালে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ প্রতিষ্ঠান করেন।

ডাঃ তাহেরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ডিভাইস এবং বেলুন সহ স্বল্প মূল্যের প্যাকেজ চালু করেছেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সক্রিয়ভাবে অবদান রেখে যাচ্ছে।

এভারকেয়ার হসপিটাল, বাংলাদেশের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কো-অর্ডিনেটর ডাঃ তাহেরা নাজরিন বলেন, ‘আমাদের দেশে শিশু হৃদরোগের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। অনুন্নত জীবন যাপন, মানসম্মত চিকিৎসাসেবার অভাব এবং আর্থিক সংকটের কারণে শিশুরা নিজেদের ও পরিবারের অজান্তেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুবিধাবঞ্চিত শিশু তথা দেশের ভবিষ্যৎ রক্ষার এখনই সময়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের সেবা দিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, সব শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য-পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করতে, এবং এই কাজে সরকারি-বেসরকারি শ্রেণীর দায়িত্ববানদের আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শুধু শিশু হৃদরোগের হারই নয়, দেশের ভবিষ্যতকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব বলে আমি মনে করি।”

সভায় উপস্থিত স্থানীয় পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে ডাঃ তাহেরা নাজরিন বলেন, ‘আপনাদের নিজ নিজ এলাকায় সুবিধাবঞ্চিত বা দরিদ্র শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা আওতায় আনতে আপনাদের কাজ করতে হবে। এই কাজে আপনাদের সবরকম সহায়তা প্রদানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সর্বদা প্রস্তুত থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্পর্কে–
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল।

এখানে থাকছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম।

প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হসপিটালটিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের সাথে নিয়ে চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....