শুক্রবার, ৩ জুলাই ২০২৬

জমিয়তুল ফালাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।

সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলায়মান আলম শেঠ সহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা নামাজ আদায় করেন। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা।

নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার যুব সমাজের সুশিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি। বাংলাদেশ ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে।

দ্বিতীয় জামাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম।

বহদ্দারহাট শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। নামাজ আদায়ের পর মেয়র বলেন, ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয়, তা সমাজে বাস্তবায়ন করতে হবে৷ সিয়াম সাধনার মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে লড়তে হবে ঐক্যবদ্ধভাবে৷ আমাদের সকলের উচিত- ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে...