মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৮

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা

অশোক দাশ, সীতাকুণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ ২ জন নিহত ও অন্তত ০৮ জন বাস যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় কুমিল্লা বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা আরো বেশ কয়েকজন যাত্রী মারা যেতে পারে বলে আশঙ্কা করেন।

নিহত বাস চলকের নাম মোঃ নুরুন নবী শিমুল (২৪)। সে ফেনী জেলার সোনাগাজী থানার ছড়াইত কান্দি গ্রামের গনু হাফেজের বাড়ির নুরুল হকের পুত্র। অপর নিহত বাস যাত্রী গৌতম নাথ ৫০) কুমিল্লা চান্দিনা বানিয়াচং এলাকার মৃত যোগেষ নাথের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসা গ্রাম বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেজিঃ নং – ঢাকা মেট্রো ব-১৫-৪১১৯ শীতলপুর এলাকা অতিক্রম করার সময় চৌধুরীঘাটা আবুল খায়ের গেইটের সামনে মহাসড়কের পাশে দাঁড়ানো ট্রাক নং -ঢাকা মেট্রো- ট- ২৪-০৫৩৭ সজোরে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় বাস থেকে আগেভাগে লাফ দিতে গিয়ে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই বাসের চালক শিমুল। এছাড়া সংঘর্ষে আরো এক বাস যাত্রীর মৃত্যু হয়।

বার আউলিয়ার থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি লাশ উদ্ধার করি। কুমিল্লা থেকে বাসটি খুব দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস চালকসহ এক বাস যাত্রী নিহত হয়। লাশ দু’টি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকটি সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে নিচে ছিটকে পড়ে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...