রবিবার, ১০ মে ২০২৬

মৌলভীবাজারে ১৯ হাজার টাকায় বিক্রি হলো ১ ডিম

চট্টগ্রাম নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। একজন ব্যবসায়ী এই দামে ডিমটি কিনে নেন।

পবিত্র শবে কদরের রাতে (৬ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে নিলামে বিক্রি হয় এই ডিমটি। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এসময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ডিমটি এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উছিলা হবে বলে আমি মনে করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...