রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ওমর কায়সার ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া

অনলাইন ডেস্ক

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৪’ পাচ্ছেন কবি ওমর কায়সার ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া। কবিতা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

আগামী ১৯ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা।

এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন পুরস্কার প্রণয়ন কমিটির পক্ষে লেখক-সংগঠক সুলতানা নুরজাহান রোজী অনুরোধ জানিয়েছেন।

কবি ওমর কায়সার সমকালীন সাহিত্যে বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। একজন নিভৃতচারী কবি হিসেবে ও গুণী কথাসহিত্যিক হিসেবে তিনি অনন্য। মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া।

তাঁর গল্প ও কবিতা আমাদের সাহিত্যের বড় সম্পদ। উল্লেখ্য, এর আগে এই পুরস্কার অর্জন করেন ড. আনোয়ারা আলম, ড. মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...