রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, ধর্মের নামে দেশ শাসন করে জিয়া-এরশাদ-খালেদা জিয়া ইসলাম ধর্মকে অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক।

তিনি বলেছেন, আমাদের দুর্ভাগ্য এটা নবী করিমের (সা.) সময়ও ছিল, যারা মিথ্যাচার করে মুনাফেক, তারা যুগে যুগেই সাময়িকভাবে জয়ী হয়েছে।

তাদের জয় কিন্তু স্থায়ী নয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ২৯ বছর এদেশ পরিচালনা করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া। ধর্মের নামে তারা এদেশ শাসন করেছে, মিথ্যাচার করেছে। পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে। এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সেই কাজগুলো তারা ধর্মের নামে করেছে।

সোমবার (৮ এপ্রিল) মহান স্বাধীনতা দিবস, জাতির পিতার ১০৪তম জন্মদিন এবং ১৪ জন শহীদ বদরি সাহাবিদের স্মরণে পবিত্র কুরআনখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট।

এর আগে আ. ক. ম মোজাম্মেল হক বলেন, যারা ১৭ রমজান শাহাদাত বরণ করেছেন, ধর্মের জন্য প্রথম শহীদ হয়েছেন এবং আমাদের নবী করিমের সহচার্য পেয়েছেন তাদের কথা কোরাআন-হাদিসে উল্লেখ আছে। অবশ্যই তারা সেই মর্যাদা লাভ করবেন। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি আল্লামা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজাম্মুল খান, আল কুরআন প্রচার সংস্থার (আকপও) চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী, ব্রাহ্মণবাড়িয়ার পীর ও বিওএমও এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হরলাল রায় সাগর, দৈনিক হাওর বার্তার সম্পাদক মো. জাকির হোসাইন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অভিমান করে ঘর ছাড়ে কিশোর, ‘মুক্তিপণ নাটক’ সাজিয়ে ৭ লাখ টাকা দাবি প্রতারক চক্রের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোর...

পটিয়া থেকে বগুড়ায় আত্মগোপন; শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামী আবু তাহেরের

পটিয়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর...

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

আরও পড়ুন

অভিমান করে ঘর ছাড়ে কিশোর, ‘মুক্তিপণ নাটক’ সাজিয়ে ৭ লাখ টাকা দাবি প্রতারক চক্রের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোর মুহিনকে যৌথ অভিযানে উদ্ধার করেছে থানা ও ডিবি পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে...

পটিয়া থেকে বগুড়ায় আত্মগোপন; শেষ রক্ষা হলো না হত্যা মামলার আসামী আবু তাহেরের

পটিয়ার চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর মো. আবু তাহের। গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলা দায়ের করা...

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...