রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম নিউজ ডটকম

স্কাউট আন্দোলনকে আরো সম্প্রসারিত ও বেগবান করার মাধ্যমে একটি উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট নেতৃবৃন্দকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ (৮ এপ্রিল)‘ ৫২তম বাংলাদেশ স্কাউটস দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, “৫২তম বাংলাদেশ স্কাউটস দিবস’ উপলক্ষে আমি বাংলাদেশ স্কাউটস এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ স্কাউটস দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন’ বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে মনে করি।

রাষ্ট্রপতি বলেন, ‘শিশু, কিশোর ও যুবদের জন্য একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট আন্দোলন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউট এর গুরুত্ব অপরিসীম।

স্কাউটিং আনন্দের সাথে শিক্ষাদানের মাধ্যমে শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে স্কাউটিং এর সূচনা করেন এবং স্কাউটিংকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেন।

প্রতিষ্ঠার ৫২ বছরে সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্কাউটদের স্মার্ট, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। স্কাউট আন্দোলনের এই ধারা অব্যাহত রাখতে নিরলস প্রচেষ্টা চালানোর জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘স্কাউটিং এর মাধ্যমে আমাদের যুবসমাজকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত করতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট স্কাউটিং দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছেন।

এ লক্ষ্য অর্জনে স্মার্ট স্কাউটিং এর মাধ্যমে যুবসমাজকে সৎ, আদর্শবান, স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা এখন সময়ের প্রয়োজন।’ রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

দীর্ঘদিনের চর্চা ও প্রথা ভেঙে এবার জাতীয় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে।রোববার...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...