মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাতের কবজি ও পা কেটে নিলো দুর্বৃত্তরা, নিহত ১

আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে এক যুবকের হাতের কবজি ও আরেক যুবকের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ায় হামলার ঘটনা ঘটে।

এদিকে শনিবার(৬ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পা কেটে নেওয়া যুবক ফজলে হাসান রিয়াদ (৩০)।একই হামলার ঘটনায় মো. ছোটন (৩৫) নামে একজনের বাম হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা লোকজন বলেন, গতকাল রাতে বদরখালী জেটিঘাট স্টেশন থেকে মাতারবাড়ি পাড়ার জিদান আল নাহিয়ানের মোটরসাইকেলে চড়ে টুটিয়াখালী পাড়ায় ফিরছিলেন ছোটন ও ফজলে হাসান। টুটিয়াখালী পাড়ায় পৌঁছালে মসজিদের পাশের একটি দোকান থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে জিদানের হাঁটুতে গুলি লাগে। মোটরসাইকেল থামিয়ে কারা গুলি করেছে, তা দেখতে যান ছোটন ও ফজলে হাসান রিয়াদ। এ সময় তাঁদের ওপর হামলা করে দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে ছোটনের বাম হাতের কবজি ও ফজলে হাসান রিয়াদের ডান পা কেটে মোটরসাইকেলের পাশে রেখে দিয়ে হামলাকারীরা চলে যায়।

পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ শনিবার ভোর পাঁচটার দিকে ফজলে হাসান রিয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের মগনামাপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে। মো. ছোটন বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার আবদুল জলিলের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ বলছে, টুটিয়াখালী পাড়ায় দুটি বাহিনীর আধিপত্য আছে। তার মধ্যে একটি নিয়ন্ত্রণ করেন মো. ছোটন। আরেকটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় নজরুল ইসলাম নামের একজন। ২০২২ সালের ২৩ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের সালিসে খুন হন টুটিয়াখালী পাড়ার জয়নাল আবেদীন। সেই মামলার ১ নম্বর আসামি ছোটন। কয়েক দিন আগে ওই মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে ফজলে হাসান মারা যায় বলে চিকিৎসকেরা জানায়। অপর আহত ছোটনের বাম হাতের বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। হামলাকারীদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার দুইটি পক্ষই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...