মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাল চট্টগ্রামের আ’লীগ নেত্রী নীলুফার কায়সারের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নীলুফার কায়সারের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল ০৬ এপ্রিল ।

তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, প্রখ্যাত কূটনীতিবিদ মরহুম আতাউর রহমান খান কায়সারের সহধর্মিণী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-র মাতা।

অসামান্য প্রতিভা সম্পন্ন নীলুফার কায়সার নারী, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। সততা, ন্যায়নিষ্ঠা, সর্বজন প্রীতি ও পরোপকারিতার মূর্ত প্রতীক এই বিদুষী নারী ছিলেন পরিশীলিত রুচিবোধের অধিকারী ও অত্যন্ত সুগৃহিনী।

মুক্তিযুদ্ধত্তোর ১৯৭২ সালে তিনি বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে ঐ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্যের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ-কে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রাখেন।

তিনি চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব ছাড়াও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে যেমন, তেমনি সমাজসেবার ক্ষেত্রেও সমগ্র চট্টগ্রামই ছিল নীলুফার কায়সারের বিস্তৃত চারণভূমি। চট্টগ্রামের আনোয়ারায় খাসখামা গার্লস হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে ঐ এলাকার এতিম ও দরিদ্র কন্যা শিশুদের শিক্ষার ব্যবস্থা করণে ফলপ্রসূ উদ্যোগ নেন তিনি।

এছাড়া, সমাজসেবা প্রতিষ্ঠান রোটারি ক্লাবের চট্টগ্রামস্থ নারী শাখা ইনার হুইল ক্লাব, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা, চট্টগাম জেলা ক্রীড়া পরিষদ, চট্টগ্রাম জাতীয় মহিলা সংস্থা, লায়ন্স কাব, লেডিজ ক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে সফলতার সাথে সক্রিয় ভূমিকা রাখেন নীলুফার কায়সার।

এক বর্ণাঢ্য কর্ম, রাজনৈতিক ও পারিবারিক জীবন রেখে নীলুফার কায়সার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে ০৬ এপ্রিল ২০০৯ তারিখে ইন্তেকাল করেন। তাঁর তিন কন্যা ওয়াসিকা আয়শা খান, হুমায়রা আয়শা খান ও মুনিজা আয়শা খান স্ব-স্ব কর্মস্থলে কৃতিত্বের অধিকারী।

নীলুফার কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী দোয়া-মাহফিল, দুঃস্থ-এতিম ও রোগীদের মাঝে খাবার ও পোষাক বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প ইত্যাদি সামাজিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...