মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঈদের নিরাপত্তা বৃদ্ধি

চকরিয়া মহাসড়কে ১০ পয়েন্টে পুলিশের তল্লাশি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধী চক্রগুলো সক্রিয় হয়ে উঠে।কেনাকাটা ও ঈদ যাত্রায় বিঘ্ন ঘটাতে বেড়ে যায় ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধ। সেসব অপরাধ নিয়ন্ত্রণের এবার চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অঞ্চলের ১০ টি পয়েন্টে চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চলাচ্ছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি কাজ করে যাচ্ছে সাদা পোষাকধারী পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরাও।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ তল্লাশি চলমান থাকবে বলে জানান পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,চকরিয়া উপজেলার হারবাং ভান্ডারির ডেবায়,ইনানী রিসোর্ট, হারবাং বাজার, বরইতলি নতুন রাস্তার মাথা,খুটাখালী বাজার,মালুমঘাট স্টেশন, ডুলাহাজারার রিংভিং,পৌরশহরের জনতা মার্কেট ও পৌর নতুন বাসটার্মিনাল এসব এলাকায় চৌকি স্থাপন করা হয়। এছাড়া টহলে রয়েছে পুলিশের একাধিক টিম।তল্লাশি চৌকিতে বিভিন্ন পরিবহন থামিয়ে গাড়ির ভিতরের অংশ খুজে দেখছেন পুলিশ।চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাইক্রোবাস ও বাসের যাত্রীদেরকে তল্লাশি করা হচ্ছে।এছাড়া যাত্রীদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে পরিচয় কি?কোথায় যাচ্ছেন?কোন সমস্যা আছে কিনা!

এদিকে তল্লাশি চৌকি পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল) এম.রকীব-উর-রাজা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন অপরাধীরা সক্রিয় হয়।মার্কেট বা শপিং মলে নানা অপরাধ সংগঠিত হয়।মানুষ শপিং শেষ করে বাড়িতে নিরাপদে যেন যেতে পারে সে লক্ষ্যে কাজ করজে পুলিশের টিম।এছাড়া মহাসড়কে যে কোন অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। পৌরশহরের বিভিন্ন মার্কেট ও শপিং মলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়া পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরাও।মহাসড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চৌকিতে পুলিশের তল্লাশি অব্যাহত থাকবে।ঈদুল ফিতর উপলক্ষে পুলিশের টহল আরো বাড়ানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...