মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পার্বত্যাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান পিএসসি বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অপারেশন উত্তরণের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত। আমাদের একমাত্র কাজ সন্ত্রাসী দমন ও সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জেলায় উন্নয়নের সহযোগী ভূমিক পালন করা। অপারেশন উত্তরণের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে কর্মরত সকল সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। আমাদের দায়িত্ব সকল কাজের উপযুক্ত পরিবেশ এবং সম্প্রীতি বজায় রাখা। প্রাত্যহিক আইন শৃংখলা রক্ষা আমাদের কাজ নয়, তবে যে শৃঙ্খলার সাথে এলাকার শান্তির যোগসূত্র আছে তা রক্ষা করা অবশ্যই আমাদের কর্তব্য।

দেশের অখন্ডতা রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর মূল কাজ উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আমরা আমাদের জীবন বিলিয়ে দিতেও সর্বদা প্রস্তুত। কোন অপশক্তি দেশের অখন্ডতা বিনষ্ট করতে পারবে না। কোন গোষ্ঠী বা দলের অপতৎপরতা ধ্বংস করতে আমরা সবসময় আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো। আমাদের মূল লক্ষ পার্বত্য চট্টগ্রামের নিরীহ মানুষের নিরাপত্তা প্রদান করা। বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন এলাকার উন্নয়নে যে কোন ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত। সেনাসদর ও ডিভিশন সদরের নির্দেশনামোতাবেক খাগড়াছড়ি রিজিয়ন প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে জেলার শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি বজায় ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বদা চেষ্টা করবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তর কার্যালয় অডিটোরিয়ামে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা এসব কথা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান পিএসসি।

সেনাবাহিনীর সাথে মিডিয়ার সম্পর্ক খুবই নিবিড় উল্লেখ করে এসময় তিনি আরো বলেন, সেনাবাহিনীর সকল কাজ মিডিয়ার মাধ্যমেই আমজনতার কাছে পৌঁছায়। খাগড়াছড়ি রিজিয়নের সাথেও মিডিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভবিৎষতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে বিশ্বাস করি। সেনাবাহিনীর সকল কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিডিয়ার ভূমিকা। পার্বত্যাঞ্চলে সন্ত্রাসীদের আধিপত্য ধ্বংসে জেলায় কর্মরত সাংবাদিকরা ভূমিকা রাখবেন এবং সেনাবাহিনীর সাথে খাগড়াছড়ি শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাব্যক্ত করে পার্বত্য চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের ভূমিকা গুলোকে স্যালুট জানান তিনি। জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী বক্তব্য রাখেন। এসময় জেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...