মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হবে: ভূমিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে ভূমি সংস্কার বোর্ডের সভাকক্ষে এই বোর্ডের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের এই ক্রান্তিকালে ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছে।

তিনি বলেন, স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হলে মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাসমূহ স্মার্ট ভূমিসেবার দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবে এবং ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রক ভূমিকা পালন করবে।

ভূমিমন্ত্রী আরও বলেন, অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি চিহ্নিত করতে হবে। যেসব জলমহাল ভরাট ও বেদখল হয়েছে তাও চিহ্নিত করতে হবে এবং পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এসময় মন্ত্রীকে জানান, ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ভূমি সংস্কার বোর্ডের উপর অর্পিত দায়িত্ব বোর্ড শেষ করবে।

সভায় ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিকসহ ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...