মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পটিয়ায় চোরাইকৃত ১১টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৮ 

নিজস্ব প্রতিবেদক

পটিয়া থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটর সাইকেল উদ্ধার এবং চোর চক্রের প্রধানসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পটিয়া থানার ওসি জসিম উদ্দিন।

তিনি জানান, বিগত বেশকিছু দিন থেকে পটিয়ার বিভিন্নস্থান থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল।বিষয়টি মনিটরিং করা হয় এবং গতকাল উপজেলা ও জেলার  বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান পটিয়ার হুলাইন থেকে হুমায়ন কবির প্রকাশ শরীফ প্রকাশ রাসেল প্রকাশ বাঁচাকে (৩২) আটক করে। পরে তার ভাগিনা মোঃ সাকিব (২৪) কে জেলার হাটহাজারী থেকে আটক করে। মামা-ভাগ্না মিলে দীর্ঘদিন লক্ষ টাকার মোটর সাইকেল চুরি করে  সবগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিক্রি করে আসছিল। সাকিব মোটর সাইকেল চুরির অভিযাগে জেলে আটক ছিল। গতমাস জেল থেকে বের হয়ে আবারা মোটর সাইকেল চুরি শুরু করে।

বুধবার আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের একটি সিন্ডিকেট জেলার বিভিন থানা, কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ সদস্যকে পুলিশ গ্রেফতার করেন। আটক অন্যরা হলো পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের খোরশেদ আলম (২৭), ভাটিখাইন ইউনিয়নের মেহেদী হাসান (২৪), চকরিয়া উপজেলার মোঃ আলমগীর প্রকাশ বাবলু (২৬), চকরিয়া উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), মোঃ মিরাজ (২৬),  মোঃহানিফ (২৭)। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ উদ্ধার করেছে ১১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার ‘কী’। যেকোন মোটর সাইকেল মাত্র ১০/২০ সেকেন্ডের মধ্যে তারা এই চাবি দিয়ে খুলে ফেলতে সক্ষম। চাবি তৈরির কারিগরকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন,ওসি তদন্ত সাইফুল ইসলাম।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন,এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। জেলার অন্যান্য থানাও মোটর সাইকেল চুরির অভিযোগে তাদের আটক দেখানো হবে জানিয়েছেন।তিনি বলেন অভিযান চলমান রাখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...