মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পাটজাত পণ্যের রফতানি সহজ করতে চীনকে অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

চীনে পাট ও পাটজাত পণ্যের রফতানি সহজ করতে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে আলোচনার কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বস্ত্রমন্ত্রী বলেন, পাট ও পাটজাত পণ্যের জন্য চীন বড় বাজার। চীনের বাজারে আরও সহজে যেন বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারে, এ জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশটির সাথে আমদানি ও রফতানির যে বড় গ্যাপ রয়েছে, তা কমিয়ে আনা উচিত। চীন এক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রদূত।

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে চীন আমাদের বন্ধু দেশ। দ্বাদশ জাতীয় নির্বাচনে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর সবার আগে তারা অভিনন্দন জানিয়েছে। চীন আমাদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান নানক।

এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ থেকে পাট ও পাটজাতীয় পণ্য নিতে চাই। চীনের ব্যবসায়ীদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানাই। আগামী ৫ বছর আমরা বাংলাদেশের সাথে আগের চেয়ে আরও ভালোভাবে কাজ করতে চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...