বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় রিক্সা চালককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে মো. আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হাইলধর নতুন বাজার এলাকা থেকে আনোয়ার মিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিগত ১২-১৩ বছর আগে মৃত আনোয়ার মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত হাইলধর কাজী মাঝির বাড়ির মো. ইদ্রীস প্রকাশ হাঁচি মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন। তারপর থেকে দীর্ঘদিন তারা এলাকায় ফিরেনি আর। সর্বশেষ কিছুদিন আগে নিজ বাড়িতে ফিরে শাহাদাত হোসেন। নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া শাহাদাতকে এলাকায় দেখে কয়েক দফা শাহাদাতের সাথে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির সময় আনোয়ারাকে খুন করার হুমকি ধমকি দেয় শাহাদাত। এরই জের ধরে বুধবার রাতে পার্শ্ববর্তী চুন্নাপাড়ার বাসিন্দা ফারভেজ (২৫) কে দিয়ে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে আনোয়ারকে হত্যা করে শাহাদাত।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস খোকন জানান, হাইলধরে এই ধরনের ঘটনা প্রথম। আনোয়ারের প্রথম বউ পালিয়ে যাওয়ার পর সে নিঃস্ব হয়ে গেছিলো। পরবর্তীতে সে আবার দ্বিতীয় বিয়ে করে। অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। এমন কর্মকাণ্ড খুনি শাহাদাতের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখন পর্যন্ত ৩জন আটক রয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...