শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশের রাজনীতি এত নির্মম যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করার কথাও আসে।

সমালোচনা করার জন্য সামলোচনা করতেই হবে। একটা মেগা প্রজেক্টের কাজ কিছুটা বিলম্ব হয়েছে। সেটি সংশ্লিষ্ট কোম্পানির নানান সমস্যার জন্য হয়েছে।

বিআরটি প্রকল্পের জন্য সেরকম দুর্ভোগ হবে না। তবে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে। গতবারও আমরা একটি রাস্তা চালু করে দিয়েছিলাম। সেজন্য কিছুটা স্বস্তি হয়েছিল।

এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে চলাচল আরও সহজ হবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ট্রাক-ভারী পরিবহন বন্ধ রাখা আগে ও পরে, সেটির সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ, সেটি তারা নিষ্ঠার সঙ্গে পালন করে যাতে যানজট দূর করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন।

গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল। কিন্তু সেটির এবার আরও সমাধান হয়ে গেলো। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে।

আজ রোববার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাস র‍‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার যানজট নিরসনে সিগন্যাল বাতি চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ।

তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। কবে শেষ হবে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন। তবে কাজ যেহেতু শুরু হয়েছে, শেষ তো হবেই। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...