সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

আনোয়ারা উপজেলায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ)  উপজেলা সদরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  

ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান যে যে ক্ষেত্রে আমাদের শুদ্ধতার তাগিদ দেয় তা না করে উল্টো দিকেই আমরা ক্রমাগত মত্ত হয়ে যাচ্ছি। সীমাহীন ভোগ-বিলাসিতা, আত্ম-প্রচার, কেনাকাটা, মুনাফা অর্জনের অতৃপ্ত বাসনা, লোক দেখানো আনুষ্ঠানিকতা আর প্রবৃত্তির দাসত্বে আমরা মেতে উঠি। ফলে প্রতি বছর রমজান আসে-যায়, কিন্তু আমাদের নেতিবাচক মানসিকতা ও সামাজিক ব্যাধি দূর হয় না। রমজান এক মাস অনুশীলনের পর বাস্তব জীবনে সারা বছর তা অনুসরণ বা প্রয়োগ করাই এর মূল উদ্দেশ্য।

শাওলিন কুংফু একাডেমীর প্রশিক্ষক মহসিন পারভেজ’র সভাপতিত্বে আলী আকবরের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি ছিলেন চাটগাঁ নিউজের বার্তা সম্পাদক সরোজ আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে, এম ,ছরোয়ার হোসাইন, আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম মোজাম্মেল হক, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সাংবাদিক এম ডি এইচ রাজু, সাংবাদিক জামাল উদ্দিন, ব্যবসায়ী নাসির উদ্দিন, নুরুল কবির, মোহাম্মদ রিয়াদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এতে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রশিক্ষণার্থী ও শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...