আনোয়ারা উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ৭ ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন প্রতিবন্ধিদের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মোহসিন আলম, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
