রবিবার, ২ আগস্ট ২০২৬

সাংবাদিকরা তথ্য চাইতে গিয়ে হয়রানি হবে না: তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাংবাদিকরা যাতে তথ্য চাইতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেটা নিশ্চিত করা হবে।

আজ সোমবার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য হুমকি, এটা প্রতিরোধ করকে হবে। সাংবাদিকরা সরকারকে ভুল ধরিয়ে দেবেন। সাংবাদিকদের কল্যাণে ও সুরক্ষা কাজ করে যাবে সরকার।

সরকার বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা প্রয়াস তৈরি করেছেন।

তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য অনুদানের ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের দুঃখ-কষ্টে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। এগুলো আরও বড় আকারে তুলে ধরা হবে।

নবম ওয়েজ বোর্ডের পাওনা বুঝিয়ে দিতে মিডিয়া মালিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সব পেশায় বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা থাকা দরকার। কাউকে শর্ট নোটিশে চাকরিচ্যুত করা যাবেনা, দুই তিন মাসের সময় দেয়া দরকার।

গণমাধ্যম কর্মী আইন করা দরকার মন্তব্য করে তিনি বলেন, এটাকে আরও পর্যালোচনা করা প্রয়োজন এবং দ্রুত পাশ করা দরকার। একই সঙ্গে সময় ও চাহিদার সঙ্গে সাংবাদিকদের অনুদানের পরিমান বাড়ানো দরকার।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৬৩ কোটি টাকা আছে। আরও ২০ কোটি টাকা প্রধানমন্ত্রী দেবেন। শেখ হাসিনার সরকার সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব সরকার।

এসময় গণমাধ্যমের মালিকদের ঈদের আগে সাংবাদিকদের বেতন, বোনাসের টাকা পরিশোধ করার আহবানও জানান তথ্য প্রতিমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...