সোমবার, ১১ মে ২০২৬

বায়েজিদে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (১৭ মার্চ) রাতে আমিন কলোনি জুট মিল এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহম্মদ নগর এলাকার মোস্তাফা কামালের ছেলে মো. আরিফ হোসেন (৩০), একই জেলার হাজীগঞ্জ থানার এনাতলী এলাকার কবির হোসেনের ছেলে মো. সাগর (২৪), হবিগঞ্জ জেলার লাখাই থানার শিবপুর এলাকার মো. ইউনুসের ছেলে মো. সুমন (৩০) ও ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ জৈশইপুর এলাকার মো. সুলতানের ছেলে মো. কামরুল (২৪) ও চট্টগ্রাম নগরীর আমিন কলোনি এলাকার আব্দুল নবীর ছেলে মো. ইয়াছিন মিয়া (১৯)।

র‌্যাব-৭- এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, আমাদের কাছে খবর আসে, কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এই তথ্যের ভিত্তিরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে তাদের নিজ হাতে বের করে দেয়া ১টি লোহার ছুরি, ২টি ফোল্ডিং ছুরি এবং ১টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৯টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...