বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাঁশখালীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ (৩২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির সরঞ্জাম এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কালীপুর ইউনিয়নের পশ্চিম কোকদন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আরিফ উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ৩টায় পশ্চিম কোকদন্ডী আশকর আলীর গোয়াল ঘর সংলগ্ন ঝুপড়ি ঘরের ভিতর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. আরিফ নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চোরাই একটি মোটরসাইকেল, ৭টি সিএনজি অটোরিকশার পর্দা, ২ টি চাকা, ৭টি নম্বর প্লেটের ফ্রেম, একটি সিএনজি বাম্পার, সিএনজি অটোরিকশার সৌন্দর্য্যের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ, একটি পানির পাম্প, একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাই গাড়ি তারা নিজেরাই চালিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে আসেন। পরে চোরাই মোটরসাইকেলের রঙ-পার্টস পরিবর্তন করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে...

আরও পড়ুন

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

ধসে পড়া ম্রো বিদ্যালয় নতুন করে নির্মাণ কাজ শুরু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সাকহ্লান কারবারীপাড়ায় ভেঙে পড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...