সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে ঈদগাঁওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী আজ রোববার নানা আয়োজনে পালিত হয়েছে। একই সাথে উদযাপন করা হয়েছে জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে মাল্যদান করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে অন্যান্য আয়োজন পরিচালনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আবদুচ ছালাম হেলালি।

শিক্ষকদের মধ্যে আলোচনা করেন মোঃ জসিম উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাহিয়ান ইসলাম মাহি, আব্দুল আজিজ আবিদ ও সানিয়া রমজান নিহা।

কবিতা আবৃত্তি করে সানিয়া রমজান নিহা, অর্ণব পাল, নুসাইবা, নওরীন পুষ্প, সামিয়া রশিদ তানিশা, মিফতাহুল তাওসিফ রোজ ও হুমাইরা ইয়াসমিন। একক গানে ছিল অর্ণব পাল, ত্রিপর্ণা তালুকদার ঐশী, সৃজিত দত্ত, পূজা ধর, রাত্রি দে মনি। পবিত্র কোরআন তিলাওয়াত করে শাকের উল্লাহ। গীতা পাঠ করে অর্ণব পাল। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিল সহকারি শিক্ষক শাহজালাল মনির। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবির সহ কর্মরত অন্যান্য শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় শিশু- কিশোর দিবসে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে, এদেশের শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা। যাতে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...