শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

দুবাই ফেরত স্বামীকে ঘরে ফেরাতে স্ত্রীর অস্বীকৃতি

প্রবাসীর পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় দুবাই ফেরত প্রবাসীর সহায়তায় এগিয়ে এসেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ ওই প্রবাসীর নিজ বাড়ি গিয়ে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন। শুধু তাই নয়, প্রবাসীর পরিবারের সদস্যদের ভরণপোষনসহ সকল ধরণের সহায়তার আশ্বাস দেন ইউএনও।

জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অসুস্থ অবস্থায় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন উপজেলার চরতি ইউনিয়নের ৫০বছর বয়সী বাসিন্দা নুরুল আমিন। পুলিশের সহায়তায় হুইল চেয়ারে করে বিমান থেকে নেমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অফিসে গিয়ে পুলিশের সহায়তায় বাড়িতে স্ত্রীকে ফোন দেন নুরুল আমিন। তবে, স্ত্রী অপারগতা জানায়। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তারা তাকে রিসিভ করে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ঢাকার আশকোনায় রাখা হয়। বিষয়টি বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে তোলপাড় শুরু হয়। পরে চট্টগ্রাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুল ইসলামের উদ্যোগে চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউ.পি সদস্য নুরুল আমিন ও ফিল্ড অর্গানাইজার নোবেল দাসের সহায়তায় পরিবারকে রাজি করিয়ে ইউপি সদস্য ও দুবাই প্রবাসীর স্ত্রী জোসনা আক্তার বৃহস্পতিবার রাতে ঢাকায় গিয়ে প্রবাসী নুরুল আমিনকে শুক্রবার (১৫ মার্চ) বিকালে নিজ বাড়ি নিয়ে আসে। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ (শনিবার) দুবাই ফেরত প্রবাসীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন।

ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, মানবিক দায়িত্বের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ১০০ কেজি চাউল, নগদ ২০হাজার টাকা ও এক মাসের মুদি দোকানের বাজার দেওয়া হয়েছে। ইউএনও পরবর্তীতে ওই প্রবাসী ও তার সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আপাতত দুবাই ফেরত প্রবাসী নুরুল আমিনের চিকিৎসার সার্বিক ব্যয় আমরা করব। ওনি সুস্থ হওয়ার পর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলাপ করে ওনি যাতে স্বাবলম্বি হয়ে পরিবারের অভাব গুছাতে পারে সেজন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সকল ধরণের সহায়তা প্রদান করবে।

প্রবাসী নুরুল আমিনের স্ত্রী জোসনা আক্তার বলেন, আমার স্বামী ৮মার্চ দেশে আসবে এমন খবর তার এক রুমমেট ফোনে আমাকে জানায়। এর পর থেকে ওনার (স্বামী) ফোন পায়নি। ১২ মার্চ দেশে এসে ফোন দিলে আমি পুলিশ সদস্যদের তাকে গাড়িতে তুলে দিতে বলি। আমি চট্টগ্রাম শহর ও কেরানীহাট থেকে তাকে রিসিভ করার কথা জানায়।

তিনি আরও বলেন, এখানে আমি স্বামীকে আনতে অস্বীকৃতি এবং অপারগতা দেখায়নি। আমার সন্তানরা ছোট হওয়ায় এবং আমি ঢাকা না চেনায় এ কথা বলেছি। আমার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। ওনি না থাকলে আমার সংসারের অর্থের যোগান কে দিবে? এখানে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

স্থানীয় চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন ও ওই প্রবাসীর পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে ঋণ করে অবৈধ পথে দুবাই যান নুরুল আমিন। অবৈধ হওয়ায় সেখানে কোন কাজ না পেয়ে পান বিক্রি শুরু করেন। তবে ওই পান বিক্রির টাকায় সংসারের ভরণপোষন মেটানো ও ঋণ পরিশোধ করা সম্ভব হয়নি। গত সপ্তাহে নুরুল আমিন দুবাই পুলিশের হাতে ধরা পরে এক সপ্তাহ জেল খাটেন। জেলেই তিনি হৃদরোগ ও প্যারালাইসিস (পক্ষাঘাত) রোগে আক্রান্ত হয়ে দেশে ফিরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...