রবিবার, ২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, প্রাণ গেল ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে টর্নেডো আঘাতে ওহাইওর লোগান শহরে প্রাণ গেছে তিনজনের।

এ ছাড়া বিভিন্ন শহরে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানায়, টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কয়েক স্থানের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় ঝড়ের তীব্রতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ওহাইওর লোগান কাউন্টি, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে হতাহত হয় বেশ কয়েকজন।

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৩৬
এদিকে, ঝড়ের পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ানাতে কমপক্ষে দুটি এবং ওহাইও রাজ্যে পাঁচটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

এদিকে ধ্বংসাবশেষ ও বিদ্যুতের লাইন নিচে পড়ে থাকায় স্থানীয় সময় শুক্রবারও কিছু এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা পৌঁছতে পারেননি।

ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইন্ডিয়ান লেকের কাছে একটি ট্রেলার পার্কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার তথ্য জানিয়েছে লোগান কাউন্টি কর্তৃপক্ষ। একইসঙ্গে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়ানা রাজ্যের র‌্যান্ডলফ ও উইনচেস্টার শহরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পুরোপুরি ধ্বংস হয়েছে গির্জাসহ বিভিন্ন স্থাপনা।

ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন রাজ্যের বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। টেক্সাস, জর্জিয়া, আলাবামাসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টর্নেডোর সতর্কতা জারি করেছে ঝড় পূর্বাভাস কেন্দ্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...