চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
