শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

অশোক দাশ, সীতাকুণ্ড

 সীতাকুণ্ডে নিজের মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার সময় উপজেলার বার আউলিয়ার ফুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত মুন্না কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা মোহাম্মদ আলী বলেন, সকালে আমার ছেলে নিজের মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...